রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিপেন চাকমা ও বর্ষন চাকমা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারনা প্রতিপক্ষের হামলায় এ হত্যাকান্ড ঘটেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর জানান, বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপেরর্ রিপেন চাকমা ও বর্ষন চাকমা নামে দুই কমীকে দুর্বৃত্তরা গুলি করলে ঘটনাস্থলে দুজনেই নিহত হন।
গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পায়ে হাটা পথ ছাড়া যানবাহনে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। খবর পেয়ে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: