জেলার খবর

ধামরাইয়ে বাস উল্টে পথচারী নিহত, আহত ৪০

ধামরাইয়ে বাস উল্টে পথচারী নিহত, আহত ৪০
ধামরাইয়ে বাস উল্টে পথচারী নিহত, আহত ৪০

ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক পথচারী শ্রমিক নিহত ও অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। সে ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগীর ফ্যান তৈরির একটি কারখানার শ্রমিক ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলম ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় যশোরের পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো- ব-১৩-০৪৬৮) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জাহাঙ্গীর আলমের ওপর উঠিয়ে দেয়। এক পর্যায় বাসটি উল্টে পাশের একটি গ্যারেজের সামনে পড়ে। এসময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হন। এতে অন্তত ৪০ বাস যাত্রী আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ