জেলার খবর

সুনামগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ একজন

সুনামগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ একজন
সুনামগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ একজন

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারনে উদ্ধার কাজ কিছু বিলম্বিত হয়। এর আগে গতকাল রাতে চার জন ও আজ ভোরে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সকালে হাওর থেকে ভাসমান অবস্থান এই চার জনের লাশ উদ্ধার করা হয় হয়েছে।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হল, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬) আজিজুননেছা (২৫)।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম(২), আবির(৩), নোয়ারচর গ্রামের সোহান(২) ও আজম(২) ইয়াসমিনের (১০) লাশ উদ্ধার করা হয়। নৌকায়া থাকা আরো ১৫ জন যাত্রী সাতরে তীরে আসতে পারলেও নারী ও শিশুরা উঠতে পারেনি। বৃষ্টি ও হাওরে ঢেউয়ের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ২৫-৩০জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে দমকা বাতাসে পৌছলে নৌকাটি ডুবে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ