জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারে গিয়ে বিজিবি সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। এসময় তিনজন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও তিনটি কিরিচ জব্দ করা হয়েছে। সোমবার ভোররাতে টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. জামাল (২৭) ও মোহাম্মদ ইউনুস (২১)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় ইয়াবার চালান মজুদের খবর পেয়ে ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি দল ওই এলাকায় অবস্থানে নেয়। পরে কয়েকজন এগিয়ে আসলে বিজিবি জওয়ানরা তাদের ঘিরে আত্মসমর্পণের আহ্বান জানান। তারা এতে সম্মত না হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে বিজিবির তিন সদস্য আহত হয়। এ সময় বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে সরকারি সম্পদ এবং জীবন রক্ষার্থে পাল্টা প্রায় ১০ মিনিট গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরী বন্দুক, ৩ রাউন্ড বুলেট ও ৩টি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যরা চিকিৎসাধীন থাকলেও গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজিবির এ কর্মকর্তা জানান, তাদের পকেটে পাওয়া ছবিতে দুজনের নাম পাওয়া গেলেও পরিচয় জানা যায়নি। তাই তারা বাংলাদেশি না রোহিঙ্গা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ