জেলার খবর

রূপগঞ্জে বাড়িতে মিলল ১ কোটি ২৫ লাখ টাকা

রূপগঞ্জে বাড়িতে মিলল ১ কোটি ২৫ লাখ টাকা
রূপগঞ্জে বাড়িতে মিলল ১ কোটি ২৫ লাখ টাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে টাকাসহ তাদের আটক করে।

আটকরা হলেন- রসুলপুর এলাকার ইউনুছ মুধার ছেলে জামাল হোসেন, মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়া।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকাসহ ইয়াবা ট্যাবলেট রয়েছে এমন খবর ছিল পুলিশের কাছে।

এর ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ মধ্যরাতে রসুলপুর এলাকার ওই বাড়িতে অভিযান শুরু করে। অভিযানকালে দুই হাজার পিস ইয়াবা ও টাংকের মধ্যে রাখা এক কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক জামাল হোসেন, মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।

ওসি আরও জানান, জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে পাইকারি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল।

শুধু তাই নয়, চার তলাবিশিষ্ট বাড়িসহ তিনটি বাড়ি রয়েছে তাদের। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা সম্রাট থেকে শুরু করে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ