জেলার খবর

কাকরাইলে ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত

কাকরাইলে ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত
কাকরাইলে ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত

রাজধানীর কাকরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হাসান মাহমুদ। নিহত হাসান মাহমুদ সম্প্রতি পুলিশ থেকে র‌্যাব হেডকোয়ার্টারে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়।

বুধবার রাত ১২টার দিকে কাকরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব সদস্য হাসান রাতে ডিউটি শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কাকরাইল মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ওসি আবদুল খান হাসান মাহমুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ