জেলার খবর

রাজশাহীর শীর্ষ হেরোইন ব্যবসায়ী শীষ গ্রেফতার

রাজশাহীর শীর্ষ হেরোইন ব্যবসায়ী শীষ গ্রেফতার
রাজশাহীর শীর্ষ হেরোইন ব্যবসায়ী শীষ গ্রেফতার

রাজশাহীর শীর্ষ হেরোইন ব্যবসায়ী শীষ মোহাম্মদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। শুক্রবার রাতে গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে শীষ মোহাম্মদ পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন সময় অভিযান চালাচ্ছিল। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোদাগাড়ী থানার বিজয়নগর মোড় থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় তার দেহ তল্লাশি করে ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০০ গ্রাম হেরোইন ও দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শীষ মোহাম্মদ মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শীষ মোহাম্মদ হেরোইনের কারবার করে কোটি কোটি টাকা আয় করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ