জেলার খবর

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু
চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপর দেড়টার দিকে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহানা বেগম (৩৫) এবং রেহেনার ছেলে সাব্বির (১৪) ও মেয়ে সামিয়া (১০)।

স্থানীয়রা জানায়, নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তারা চাঁদপুরে ঘুরতে এসেছিলেন। তাদের মৃতদেহ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

নিহত অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও ভাগ্নে-ভাগ্নি চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাতের পর স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো দাগ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ