জেলার খবর

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গাসহ দু'জন নিহত হয়েছে।

শনিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তর পূর্বে মালিরমার ছড়া নামক পাহাড়ি এলাকায় 'বন্দুকযুদ্ধের' এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে জানিয়ে পুলিশ বলছে, ঘটনাস্থলে দুইটি এলজি, ৪ রাউন্ড শটগানের তাজা কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

নিহতরা হলেন– টেকনাফের হাতিয়ার গুনার হাজী হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া মৌচনী শরণার্থী ক্যাম্পের 'ডি' ব্লকের বল্কের বাসিন্দা কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।

পুলিশের দাবি– নিহত দু'জনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার ভোররাতে স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ৬ মামলার পলাতক আসামি আহম্মদ হোসেন ও আব্দুর রহমানকে আটক করে পুলিশের একটি টিম। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে ওই পাহাড়ি এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

ওসি জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে আহম্মদ ও রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে তারা মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্রূ জানান, পুলিশ দুজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে এসেছিল। তাদের শরীরে বুকে, পিটে তিনটি করে গুলির আঘাত ছিল। আহত পুলিশ সদস্যদের টিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ