জেলার খবর

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারী ও ৪ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারী ও ৪ বছরের শিশুকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা নারী ও ৪ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল পৌর শহরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী এবং তার চার বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন- টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং মেয়ে আলিফা (৪)।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নারীর স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন। রাতে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু'টি উদ্ধার করে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ