জেলার খবর

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত
হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার সুরাবই গ্রামের একটি বাঁশ বাগানে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত কুদরত আলী সদর উপজেলার দড়িয়াপুর গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের দাবি- নিহত কুদরত আলী আন্তবিভাগ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৩টি ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী সুরাবই গ্রামের ফজলু মিয়ার বাঁশ বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা ও ডিবি পুলিশ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের নাম কুদরত আলী বলে নিশ্চিত হয় পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ