জেলার খবর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। এতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবনের গহীনে এ ঘটনা ঘটে।

নিহত বনদস্যুরা হলেন- আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামসহ চারজন।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জাগো নিউজকে জানান, জলদস্যু আমিনুল বাহিনীর সঙ্গে সুন্দরবনের কয়রা এলাকায় র‌্যাবের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ