জেলার খবর

নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা করলেন ছাত্রদল নেতা

নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা করলেন ছাত্রদল নেতা
নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা করলেন ছাত্রদল নেতা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মেহেদী হাসান সাহস ও তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত কিশোরের নাম কাওসার তালুকদার।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কাওসার তালুকদার একই এলাকার আলালউদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় কাওসার গ্যারেজে মোটরসাইকেল সারাতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সুসং ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাহসসহ কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে রাত ১টার দিকে কাওসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুচানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ