জেলার খবর

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, ডিবির দাবি ৩৭ মামলার আসামি

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, ডিবির দাবি ৩৭ মামলার আসামি
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, ডিবির দাবি ৩৭ মামলার আসামি

ফেনীর সোনাগাজী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইকবাল হোসেন (৩৫)।

পুলিশের দাবি, নিহত ইকবাল হোসেন ওরফে ইকবাল ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়া জেলার পাঁচটি থানা ও মিরসরাই থানায় ৩৭টি মামলা রয়েছে। ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব ও গুণধনীর ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠানবাড়িসংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

ফেনীর ডিবি পুলিশের ওসি রঞ্জিত বডুয়া ও সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে ফেনীর ডিবি ও সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়। পুলিশের আভিযানিক দল ছাড়াইতকান্দি গ্রামের পাঠানবাড়িসংলগ্ন আজম খান মার্কেটের সামনে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সহযোগীরা পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত চলতি বছরের ২৫ জুলাই রাত ২টার দিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সিএস করিমের ছাড়াইতকান্দি গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় ইকবালের নাম উঠে আসে। গ্রেফতারকৃত চারজন ডাকাত তার নেতৃত্বে ডাকাতি করেছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ইকবাল গ্রেফতারের জন্য হন্য হয়ে খুঁজতে থাকে পুলিশ। ইকবার ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সৎ ভাই। গত ছয় মাস আগে ৪১ মাস সাজা খেটে জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন ইকবাল।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে তিনি ডাকাত দলের সদস্যদের সংগঠিত করে ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছেন।

তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৩৭ মামলা রয়েছে। এর আগে একাধিক ঘটনায় তার বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছিল। তার বাবা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কারাগারে সম্প্রতি মৃত্যুবরণ করেন।

সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ