জেলার খবর

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের বডি কেটে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আহত অপর ট্রাকের চালককে উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। অন্য ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ