জেলার খবর

লামায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

লামায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা
লামায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বান্দরবানের লামা উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা। নিহতের নাম গোপালী বেগম (৪৭)।

রোববার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোপালী বেগম একই এলাকার মো. শাহজাহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গোলাপি বেগম। এ সময় তার সঙ্গে সাত বছরের এক নাতিও ছিল।

রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। দুর্বৃত্তরা কেন ওই গৃহবধূকে হত্যা করেছে তার কারণ এখনও জানা যায়নি।

লামা থানার ওসি আপেল্লা রাজু নাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ