জেলার খবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর পাঁচটায় যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া আলা-আমিন রোডে একটি বাসায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরখালি উপজেলার বালিপাড়া গ্রামের লেয়াজ উদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৫০) ও স্ত্রী আকলিমা বেগম (৩৭)। তারা কোনাপাড়া আল-আমিন রোডে সপরিবার ভাড়ায় থাকতেন। পেশায় জাহাঙ্গীর রাজ মিস্ত্রী ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) লাইজু জানান, গোসলখানায় চাপকলে গোসল করতে গেলে সেখানে টিন সেড চাতালের উপর থেকে জি আই তার জাহাঙ্গীরের গায়ে পরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সেখানে স্ত্রী তাকে ছাড়াতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে সকাল ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীকে দুপুর দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের ধারণা ছিল জাহাঙ্গীর মারা গেছে তবে আকলিমা হয়তো জীবিত আছে। সে কারণেই তারা বাসায় রেখে তার শরীরে পানি তেল মালিস করছিল। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে স্ত্রী আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দম্পতির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

নিহতের ছেলে ফোরকান জানান, বাবা টিনশেড বাসার বাথরুমে গোসল করতে গিয়েছিল। সেখানে উপর থেকে জি আই তার ছিটকে তার বাবার গায়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সেখানে মা বাবাকে উদ্ধার করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফোরকান আরো জানান, মা আকলিমা বেগমের আগের স্বামী সাহেব আলি (আমার বাবা) ১২ বছর আগে মারা যাওয়ার পরে পরবর্তীতে জাহাঙ্গীর আলমের সঙ্গে মা আকলিমা বেগমের দ্বিতীয় বিবাহ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ