জেলার খবর

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

লালমনিরহাটে হাতিবান্ধায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পারুলিয়া ও ঘুন্টিবাজারের মাঝে বটতলা নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সিন্দুনা গ্রামের সোবাহান হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহেলা খাতুন (১৯)।

স্থানীয়রা জানায়, দেড় মাস আগে গোলাম মোস্তফা ও রাহেলা খাতুনের বিয়ে হয়েছে। তারা ঘুন্টি এলাকায় দাওয়াত খেয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এ দম্পতি নিহত হন। আহত হন কয়েক যাত্রী।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ