জেলার খবর

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তিনি জেলার বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের মেম্বারপাড়ার গফুর ওরফে ভোলার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ক্যানেলপাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পত্নীতলা থানা পুলিশের ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে মাদক উদ্ধার করতে যায়।

মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশও গুলি করে। এতে ঘটনাস্থলে মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ঘটনাস্থল থেকে ৬২০ পিস ইয়াবা ও ফেনসিডিল (পরিমাণ জানা যায়নি) উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তিন ডিবি পুলিশ সদদ্য আহত হয়েছেন। তারা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসধীন বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ