জেলার খবর

গুলি করে বিএনপি নেতাকে হত্যা, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

গুলি করে বিএনপি নেতাকে হত্যা, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ
গুলি করে বিএনপি নেতাকে হত্যা, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

রাঙামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণের পর গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আজ বুধবার সকালে এলাকাবাসী রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগণ লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবী জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল মঙ্গলবার উপজেলা থেকে ৬ কিলোমিটার দুরে হলুদিয়া পাড়া থেকে দ্বীপময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায়, দ্বীপময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবির চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ তদারকি করছিলেন। কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

নিহত দ্বীপময় তালুকদার সাবেক ইউপি চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রাজস্থলী বাজার মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব রয়েছে বলে জানা যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ