জেলার খবর

ক্যাসিনো সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

ক্যাসিনো সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক
ক্যাসিনো সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র‌্যাব।

এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিসসংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র‌্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনোখ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।

জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তিনগর, ঢাকা, নাম-পরিচয়ের এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছেন।

তবে এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ