জেলার খবর

কুমিল্লায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় গৃহবধুকে কুপিয়ে হত্যা
কুমিল্লায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

কুমিল্লা সদর উপজেলায় শানু বেগম (৫৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দেলোয়ার নামের এক যুবক। নিহত শানু বেগম ওই এলাকার উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,নিহতের পাশের বাড়ির দেলোয়ার সোমবার রাতে তার মা ও স্ত্রীকে মারধর করেন। পরে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে অন্যত্র লুকিয়ে থাকে। আজ ভোরে প্রতিবেশি ফরিদ মিয়ার বাড়িতে গিয়ে ফরিদ মিয়ার স্ত্রী শানু বেগমকে জিজ্ঞাসা করেন তার স্ত্রী কোথায়। শানু বেগম এ বিষয়ে জানে না বলে জানালে শানু বেগমকে পিছন থেকে দাঁ দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্থানীয়রা শানু বেগমকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে স্থানীয় জনতা দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ