রাজধানীর ডেমরায় আপন ছোট ভাইয়ের ছুরির আঘাতে কবির হোসেন নামে একজন খুন হয়েছেন। হত্যাকারী ছোট ভাই সবুজকে (২০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ডেমরায় দুই ভাইয়ের বিরোধ থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছোট ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে মধ্যরাতে তার মৃত্যু হয়। এ ঘটনার সবুজকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
নিহত কবির হোসেন পেশায় রিকশাচালক। আর সবুজ গুলিস্তানে একটি দোকানে চাকরি করেন। তাদের বাবার নাম আতাউর।
ময়নাতদন্তের জন্য কবিরের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: