জেলার খবর

ভাটারায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, গুলিবিদ্ধ ২

ভাটারায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, গুলিবিদ্ধ ২
ভাটারায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, গুলিবিদ্ধ ২

রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লাভলু (৪২)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড্ডায় একটি সেতুর ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই যুবক। তাৎক্ষণিকভাবে আহত দুজনের নাম জানা যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪০ বছর।

পুলিশের দাবি, হতাহতরা ছিনতাইকারী। বাড্ডায় একটি সেতুর ওপর ছিনতাইকালে গোলাগুলিতে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, দিবাগত রাত ২টার দিকে ছিনতাই করার সময় ডিবির সঙ্গে ওই ছিনতাইকারীদের গোলাগুলি হয়। এতে ওই তিন ছিনতাইকারী আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে এক যুবকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে দুজনের দুই পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। একজনের ডান পায়ে গুলি লাগে। তাদের সকালে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ