ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৬) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আরো তিন ডাকাত সদস্যকে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার হৃদ মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৫)।
আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, সাদ্দাম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: