জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফের শালবাগানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান (৩৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ বলে পুলিশ জানিয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। এ অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় তৈরী অস্ত্র, দুইটি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত মাহমুদুল হাসান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকের আহমদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ