জেলার খবর

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী’ বাদশা নিহত

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী’ বাদশা নিহত
ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী’ বাদশা নিহত

ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত বাদশা শেখ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি খুনসহ ১০টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। বাদসা জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে।

রোববার দিবাগত রাত পোনে ২টার দিকে এলাকার তেতুলবাড়িয়া গ্রামের বটতলার কাছে একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠক করছে গোপন সূত্রে জানতে পারেন তারা। সে মোতাবেক ঘটনাস্থল তেতুলবাড়িয়া গ্রামের বটতলার কাছে মেহগনি বাগানে যাওয়া মাত্র সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এলাকার শীর্ষ সন্ত্রাসী বাদশাকে উদ্ধার করে স্থানীয় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন মর্মে দাবি করেছেন ওসি। আহতরা হলেন- হরিণাকুণ্ডু থানার এসআই সরোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল।

নিহতের বিরুদ্ধে সাতটি খুনসহ ১০টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড বন্দুকের গুলি।

পুলিশের অন্য একটি সূত্র যুগান্তরকে জানায়, কথিত এ বন্দুকযুদ্ধে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি দল অংশ নেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ