জেলার খবর

রাঙ্গামাটিতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

রাঙ্গামাটিতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩
রাঙ্গামাটিতে জেএসএসের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর জানতে পারে পুলিশ। পরে রাতে ঘটনাস্থল থেকে পেছনে হাত বাঁধা ও মাথার চারপাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা কোন সংগঠনের কর্মী তা নিশ্চিত করতে পারেননি ওসি। এছাড়া নিহতদের নাম-পরিচয়ও জানাতে পারেননি তিনি।

এদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ধারণা করা হচ্ছে জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ