জেলার খবর

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নাদিম বাহাদুর (৩৮)।

র‌্যাবের দাবি, নিহত নাদিম বাহাদুর তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তিনি মাদকসহ ৯ মামলার আসামি ছিলেন।

বুধবার ভোরে হাজারীবাগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, গোপন খবর পেয়ে ভোরে হাজারীবাগ এলাকায় র‍্যাবের টহল দল যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে মাদকবিক্রেতা নাদিমসহ তার সহযোগীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে নাদিম বাহাদুরের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত নাদিম তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তার নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ