জেলার খবর

চকবাজারে হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

চকবাজারে হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চকবাজারে হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক ব্যক্তির নাম আল আমিন ওরফে পান্না (৩০)।

উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকায় র‌্যাব-১০’র একটি দল অভিযান চালায়। এ সময় ১২৬ পাতা উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট এবং একটি মোবাইল ফোনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য আল আমিনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারকাজে সক্রিয়ভাবে জড়িত। আল আমিন ও তার সঙ্গীরা উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহসহ সাধারণ ধর্মভীরু মানুষকে উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছিলেন বলে মঙ্গলবার রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক আল আমিনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ