জেলার খবর

খুলনায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার পল্লীতে আব্দুস সালাম গাজী (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০ টারদিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। নিহত সালাম গাজী পূর্ব গজালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ বলেন, বুধবার রাতে কে বা কারা আব্দুস সালাম গাজীকে কুপিয়ে হত্যা করে লাশ গজালিয়া গ্রামের একটি রাস্তার উপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ