জেলার খবর

মাধবপুরে ডাকাতের হামলা ও গুলিতে আহত ৪ পুলিশ

মাধবপুরে ডাকাতের হামলা ও গুলিতে আহত ৪ পুলিশ
মাধবপুরে ডাকাতের হামলা ও গুলিতে আহত ৪ পুলিশ

হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় আহত এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ারকে সদর আধুনিক হাসপাতাল এবং কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

তিনি আরও জানান, ডাকাতদের পাকড়াও করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ