জেলার খবর

মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৯ বরযাত্রী, ৮ জন একই পরিবারের

মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৯
মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই মাক্রোবাসের যাত্রী।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকেপড়া হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।

সূত্রঃ জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ