জেলার খবর

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে সাউথ লাইন পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আলাউদ্দিন জানান, নিহতদের একজন ট্রাক ড্রাইভার মো. সাইফুল্লাহ, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত অপর বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কের উপর বাস-ট্রাক সরানোর প্রক্রিয়া চলছে, এজন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ