জেলার খবর

ঈশ্বরদীতে প্রকৌশলীকে পেটালেন যুবলীগকর্মী

ঈশ্বরদীতে প্রকৌশলীকে পেটালেন যুবলীগকর্মী
ঈশ্বরদীতে প্রকৌশলীকে পেটালেন যুবলীগকর্মী

পাবনার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী মাসুদ রানাকে (৩০) পেটালেন যুবলীগকর্মীরা। আহত মাসুদ রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে ঈশ্বরদী শহরের ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ রানা রাজশাহী দুর্গাপুর থানার মোকলেছুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী শহরের পশ্চিম পাশের ওভারব্রিজ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সমর্থকদের বিবদমান দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুদ রানাকে লাঠিসোটা হাতে আসা কয়েকজন যুবক ধাওয়া করে।

আতঙ্কে তিনি দৌড় দিলে হামলাকারীদের একজন তার পায়ে লাঠি দিয়ে আঘাত করলে তিনি পড়ে যান। এর পর ৭-৮ জন মিলে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কাবেরী শাহ জানান, তার মাথা, ঘাড়, মুখ, হাত ও পায়ে আঘাতের চিহ্ন আছে। পুরো শরীরে কালশিটে রক্তাক্ত দাগ রয়েছে। এ ছাড়া বেশ রক্তক্ষরণও হয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, লাঠিসোটা হাতের যুবকদের মধ্যে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুসারে, হামলাটি যুবলীগকর্মী সন্দেহের সূত্র ধরেই হয়েছে। আহতের পক্ষ থেকে মামলা বা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘শুনেছি স্থানীয় যুবকরা হামলা করেছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ