জেলার খবর

নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নোয়াখালীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নোয়াখালীতে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম খলিল ওরফে ভাণ্ডারি রুবেল (৩২)।

পুলিশের দাবি, নিহত ভাণ্ডারি রুবেল মাদককারবারি। তিনি ডাকাতিসহ ১৬ মামলার আসামি। ভাণ্ডারি রুবেল আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভাণ্ডারির ছেলে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাইজদী শহরের হরিনারায়ণপুর রেললাইনসংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামরুজ্জামান সিকদার জানান, বুধবার সন্ধ্যায় শহরের হরিনারায়ণপুর রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ভাণ্ডারি রুবেলকে গ্রেফতার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে হরিনারায়ণপুর রেলস্টেশনের পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপপরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারী উপপরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিহত রুবেল ভাণ্ডারির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৬ মামলা রয়েছে। বৃহস্পতিবার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ