জেলার খবর

হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি
হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, পুলিশের গুলি

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারে ছাত্রলীগের দুগ্রুপের (খোকন বলি ও রাব্বি) মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৮টার দিকে কিউসি টাওয়ারের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির ওপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে খোকন বলির অনুসারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। পরে তারা একত্রিত হয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির ইন্টারনেট (ব্রডব্যান্ড লাইন) ব্যবসা প্রতিষ্ঠানের সার্ভার রুমে ব্যাপক ভাঙচুর চালায়।

এরপর রাব্বির বসতঘর মনে করে একই বাড়ির আল আমিন কাশারির ভবনে ব্যাপক ভাংচুর চালায় খোকন বলির অনুসারীরা। পরবর্তীতে রাব্বির অনুসারীরা একত্রিত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় চাঁদপুর-কুমিল্লা ও রামগঞ্জ-লক্ষ্মীপুর-কচুয়া-গৌরিপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন। ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় দু’পক্ষের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায়।

এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জীবন কাজী জানান, খোকন বলির ওপর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বির নেতৃত্বে হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি মোবাইল ফোনে জানান, আমার নেতাকর্মীদের খোকন বলির লোকজন আগে মারধর করেছিল। এ ঘটনায় সন্ধ্যায় খোকনের সঙ্গে কথা কাটাকাটি হয়। তার সূত্র ধরে খোকন বলির লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ