জেলার খবর

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার দেহরক্ষীসহ নিহত ২

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার দেহরক্ষীসহ নিহত ২
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার দেহরক্ষীসহ নিহত ২

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামুনুর ইসলাম দীপ ও সাইফুল ইসলাম নামের দুই সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দীপ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী ও মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামি। এসময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও ১রাউন্ড গুলি, ২টি চাইনিজ চাকু ও নাম্বার বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর রাতে শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় এঘটনা ঘটে। দীপ শহরের মুন্সিপাড়া এলাকার মইনুল ইসলাম ও সাইফুল ইসলাম কালিগঞ্জের সাইহাটি গ্রামের সবুর সরদারের ছেলে।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মামুনুর ইসলাম দীপ ও সাইফুল ইসলাম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। কালিগঞ্জের জনৈক ব্যক্তির ২৬ লাখ টাকা ছিনতাইসহ একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় হত্যাসহ একাধিক মামলার কথা জানিয়েছে পুলিশ।

তিনি আরো জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও কালিগঞ্জ থানা পুলিশ দীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে মধ্য রাতে তাদের স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে কামালনগর এলাকায় যায়। পুলিশ তাদেরকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে তাদের সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় দীপ ও সাইফুল। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। নিহতরা ছাত্রলীগের কর্মী ছিল বলেও জানান তিনি।

সূত্রঃ ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ