জেলার খবর

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লার চান্দিনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে।

রবিবার ভোররাতে চান্দিনা উপজেলার তুলাতুলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। নিহত দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সাল জানান, শনিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল চান্দিনার শ্রীমন্তপুর তুলাতুলি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন খবরে ওই এলাকায় যায় পুলিশ। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন ওরফে দেলু নামে এক ডাকাত আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ৭টি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ