জেলার খবর

ইজিবাইক চালককে গলা টিপে হত্যা

ইজিবাইক চালককে গলা টিপে হত্যা
ইজিবাইক চালককে গলা টিপে হত্যা

কক্সবাজারের উখিয়ায় মাহবুল আলম মাহাবুব (২৫) নামে এক ইজিবাইক (টমটম) চালককে হত্যার পর ধানক্ষেতে তার মরদেহ ফেলে রেখে গেছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গলা টিপে নির্মমভাবে হত্যা করেছে।

রোববার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুল আলম উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল হাতিমোরা গ্রামের গুরা মিয়ার ছেলে।

ইউপি সদস্য ইকবাল বাহার ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, এলাকার কতিপয় দুর্বৃত্ত টমটমচালক মাহাবুলকে গলা টিপে হত্যা করে পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ধানক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উখিয়া থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ধানক্ষেত থেকে ইজিবাইকচালক মাহবুলের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ