জেলার খবর

অনির্দিষ্টকালের ধর্মঘট

জ্বালানি তেলের অভাবে তিন বিভাগে অচলাবস্থা

জ্বালানি তেলের অভাবে তিন বিভাগে অচলাবস্থা
জ্বালানি তেলের অভাবে তিন বিভাগে অচলাবস্থা

১৫ দফা দাবিতে গতকাল রবিবার সকাল থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রায় দুই হাজার পেট্রল পাম্প বন্ধ রয়েছে। এতে অচলাবস্থার তৈরি হয়েছে তিন বিভাগে।

ধর্মঘটের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহনও বন্ধ রয়েছে। গতকাল সকাল থেকে বিভিন্ন জেলার শহর ও মহাসড়কের পাশের সব পেট্রল পাম্প কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। কোনো পাম্পই পেট্রল ও ডিজেল বিক্রি করছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। এ সুযোগে অনেক অসাধু ব্যক্তি দোকানে মজুদ করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি করছে।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ মোমিন দুলাল বলেন, ‘আমাদের ১৫ দফা দাবি ন্যায়সংগত। এসব দাবি নিয়ে সরকারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। তাই ধর্মঘট শুরু করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

রাজশাহীতে দেখা গেছে, পাম্পে পাওয়া না গেলেও খোলাবাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে তেল। খোলাবাজারে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা পাম্পগুলোতে বিক্রি হয় ৮৭ টাকা দরে। কিন্তু পাম্প বন্ধ থাকায় অতিরিক্ত দামে খোলা তেল কিনতেই বাধ্য হচ্ছেন মোটরসাইকেলচালক থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ