জেলার খবর

গ্রেফতারের একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য নিহত

গ্রেফতারের একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য নিহত
গ্রেফতারের একদিন পর ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য নিহত

জামালপুরে ইসলামপুর উপজেলার যমুনার দুর্গমচরে গ্রেফতারের একদিন পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মোহাম্মদ আলী সাবেক ইউপি সদস্য এবং ডাকাত ছিলেন। তিনি হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি।

মঙ্গলবার ভোরে ইসলামপুর উপজেলার কুটিলারচরে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যায় ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে যমুনার দুর্গমচর সাপধরী ইউনিয়নের প্রজাপতিরচর থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে সোমবার রাত ৩টার দিকে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গমচর কুটিলারচরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা টের পেয়ে পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত।

পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বালুরচরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী সাবেক ইউপি সদস্য। তিনি হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি ছিলেন বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ