জেলার খবর

কেরানীগঞ্জে প্রকাশ্যে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

কেরানীগঞ্জে প্রকাশ্যে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
কেরানীগঞ্জে প্রকাশ্যে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

কেরানীগঞ্জের কালীগঞ্জের কবরস্থান সড়কে সাগর (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় কিশোরদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সাগরকে ছুরিকাঘাত করে দুই কিশোর। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর পেশায় এমব্রয়েডারি শ্রমিক ছিলেন। কালীগঞ্জ এক নম্বর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত সাগর।

নিহতের বড় বোন নিপা আক্তার জানান, সাগর কালীগঞ্জ এলাকার পোশাক তৈরির একটি কারখানায় এমব্রয়েডারির কাজ করত। সারারাত কারখানায় কাজ করে সকালে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

তিনি জানান, স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়েছিল। ওরা সাগরকে হত্যার হুমকিও দিয়েছিল। এজন্য কয়েকদিন সাগর কাজে যায়নি।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ