জেলার খবর

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘটিত গোলাগুলিতে তারা নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত ও বড়ইতলা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে খোরশেদ।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ