রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ২৬ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ গণমাধ্যমকে জানান, সকাল ৯টা ২৬ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে সকাল ১০.১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
পেট্রোবাংলার সচিব জানিয়েছেন, ১৪ তলায় আগুন লেগেছে বলে খোজ পেয়েছেন। এ ফ্লোরে সংস্থাটির কয়েকটি কোম্পানির লিয়াজো অফিস রয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: