জেলার খবর

সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- স্বামী আবদুল মান্নান (৫০) ও তার স্ত্রী সোনা বিবি (৪০)।

শনিবার দিনগত রাতে শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের কাগুজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী সোনা বিবির মরদেহ পাওয়া গেছে বাড়ির নিকটস্থ ঈদগাহ চত্বরে। স্বামী মান্নানের মরদেহ ঝুলছিল পাশের একটি রেইনট্রির ডালে বলে জানায় পুলিশ।

নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের মো. সিরাজ গাজীর মেয়ে ও স্বামী আবদুল মান্নান জেলেখালী গ্রামের সোহরাব গাজীর ছেলে।

রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী জানান, সোনা বিবি আবদুল মান্নানের দ্বিতীয় স্ত্রী।

শনিবার রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। সোনা বিবির দেহে কুড়ালের কোপের দাগ রয়েছে। তার মরদেহ ছিল ঈদগাহ চত্বরে। অন্যদিকে মান্নান ছিলেন পার্শ্ববর্তী একটি রেইনট্রির ডালে মোটা রশিতে ঝুলন্ত অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল মান্নান স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে আত্মহননের পথ বেছে নিয়েছেন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ