জেলার খবর

ফেনীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত

ফেনীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত
ফেনীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত

ফেনীর ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ কর্মী গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বোরবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ উপজেলার নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকারের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার ছিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে রোববার দুপুরে চেয়ারম্যান আজিজ গ্রুপের ৫/৬জন অনুসারী সমিতি বাজারে দোকানে বসা অবস্থায় সিরাজুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালায় ও গুলি করে। এ সময় তার আর্তচিৎকারে জুলফিকার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হামলাকারীদের গুলিতে পারভেজ, জিহান, শহীদ নামের আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারের সব দোকান-পাট বন্ধ রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ