জেলার খবর

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, সোয়া লাখ ইয়াবা উদ্ধার

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, সোয়া লাখ ইয়াবা উদ্ধার
বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, সোয়া লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবককে ‘মাদক কারবারি’ বলে দাবি করেছে বিজিবি।

বিজিবির দাবি, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার পর ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ ও ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফ নদসংলগ্ন কেওড়া বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন (২৫) টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকার আবদুস সালামের ছেলে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, মঙ্গলবার ভোরে হ্নীলা জাদিমুরা এলাকার নাফনদের কিনারায় কেওড়া বাগানের কাছাকাছি এক ব্যক্তিকে ঘুরতে দেখেন বিজিবির দমদমিয়া বিওপির টহল সদস্যরা। তখন আড়ালে লুকিয়ে পরিস্থিতি দেখেন তারা।

এ সময় তারা দেখেন মিয়ানমার থেকে আসা একটি নৌকা কেওড়া বাগানে ঢুকে এবং অপেক্ষামান ব্যক্তিটি নৌকার দিকে যান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন তারা। এতে দুজন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে প্রায় ৭-৮ মিনিট ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে নেয়ার পথেই ইমাম হোসেন তার আসল পরিচয় জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ