জেলার খবর

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯
কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৮জনের মৃত্যু হয়েছে। গতরাতের বিভিন্ন সময়ে হাসপাতালের বার্ন ইউনিটে এদের মৃত্যু হয়। এখন পর্যন্ত সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৯জন। এছাড়া ঘটনাস্থল থেকে গতকাল একজনের মৃতদেহ নিয়ে আসা হয় হাসপাতালে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ আরিফুল ইসলাম নবীন এদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভর্তি ৩৩ জনের মধ্যে ৮জনের মৃত্যু হয়েছে। এদের সবারই শরীরে ৯০ ভাগেরও উপরে দগ্ধ হয়েছিলো। প্রথম থেকেই এদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। মৃত ব্যাক্তিরা হলেন, বাবলু (২৫) রায়হান (১৬) ইমরান (১৮)সালাউদ্দিন (৩২)আঃ খালেদ (৩৫) সুজন (১৯)জিনারুল ও (৩২) আলম (৩৫)।

তিনি আরো জানান, বাকিদের অবস্থাও এখনও আশঙ্কাজনক। তাদেরকে সুস্থ্য করে তোলার জন্য সর্বাত্মক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ