জেলার খবর

ফতুল্লায় অর্ধশত ঘর পুড়ে ছাই, আহত ১০

ফতুল্লায় অর্ধশত ঘর পুড়ে ছাই, আহত ১০
ফতুল্লায় অর্ধশত ঘর পুড়ে ছাই, আহত ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর বারৈভোগ এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, হঠাৎ আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। তখন বাসাবাড়ির লোকজন দ্রুত বেরিয়ে নিরাপদে যেতে পারলেও কেউ কোনো আসবাবপত্র বের করতে পারেনি। এতে মুহূর্তেই প্রায় অর্ধশত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া ঘরের মধ্যে ৩০ ঘর ছিল মজিবুর রহমান নামে এক ব্যক্তির। এ ছাড়া ছয়টি ঘর ছিল শামসুদ্দিন নামে আরেক ব্যক্তির। আর বাকি ঘরগুলো বিভিন্ন লোকজনের ছিল। এসব ঘরে গার্মেন্টকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন ভাড়া থাকতেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমিন জানান, ধারণা করা হচ্ছে– বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণ করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ